khela World

Focused On Sports

  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচী
  • অন্যান্য
Notification Show More
Font ResizerAa

khela World

Focused On Sports

Font ResizerAa
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচী
  • অন্যান্য
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচী
  • অন্যান্য
Follow US
khela World > পরিসংখ্যান > ভিনিসিয়াস জুনিয়র মার্কেট ভ্যালু ও গোল সংখ্যা কত জানুন সর্বশেষ আপডেট
পরিসংখ্যানফুটবল

ভিনিসিয়াস জুনিয়র মার্কেট ভ্যালু ও গোল সংখ্যা কত জানুন সর্বশেষ আপডেট

Ayesha Khan
Last updated: June 29, 2026 12:45 am
By Ayesha Khan
Share
14 Min Read
ভিনিসিয়াস জুনিয়র মার্কেট ভ্যালু
ভিনিসিয়াস জুনিয়র
SHARE

ব্রাজিলের তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবলারদের একজন। তার অসাধারণ গতি, ড্রিবলিং দক্ষতা, গোল করার সামর্থ্য এবং বড় ম্যাচে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে গত কয়েক বছরে তার মার্কেট ভ্যালু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

Contents
ভিনিসিয়াস জুনিয়র জাতীয় দলের গোলভিনিসিয়াস জুনিয়র ক্লাব গোললীগের গোলভিনিসিয়াস জুনিয়রের রেকর্ডভিনিসিয়াস জুনিয়র গোল্ডেন বলভিনিসিয়াস জুনিয়র কোন দলে খেলেনভিনিসিয়াস জুনিয়র বয়সভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের হয়ে কত ম্যাচ খেলেছেভিনিসিয়াস জুনিয়র ইনজুরিভিনিসিয়াস জুনিয়র বউভিনিসিয়াস জুনিয়র-এর সংক্ষিপ্ত জীবনী

২০১৭ সালে ফ্ল্যামেঙ্গোর হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করার সময় তার বাজারমূল্য ছিল মাত্র €৯.৫০ মিলিয়ন। এরপর অল্প সময়ের মধ্যেই তা €১০ মিলিয়ন এবং ২০১৮ সালের মাঝামাঝি €৩৪ মিলিয়নে পৌঁছে যায়। একই বছর রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর ইউরোপীয় ফুটবলে নিজের প্রতিভার প্রমাণ দিতে শুরু করেন।

২০২১ সাল ছিল তার ক্যারিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট। বছরের শুরুতে তার মূল্য €৩৯ মিলিয়ন থাকলেও দুর্দান্ত মৌসুম শেষে তা বেড়ে €১০৫ মিলিয়নে পৌঁছে যায়। এরপর লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ধারাবাহিক সাফল্যের ফলে তার বাজারমূল্য আরও দ্রুত বাড়তে থাকে।

২০২৪ সালে ভিনিসিয়ুসের মার্কেট ভ্যালু প্রথমবারের মতো €২০০ মিলিয়নের গণ্ডি অতিক্রম করে এবং অক্টোবরে সর্বোচ্চ €২০৫ মিলিয়নে পৌঁছায়। এটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ বাজারমূল্য, যা তাকে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের তালিকায় স্থান করে দেয়।

২০২৫ সালের মাঝামাঝি সময়ে তার মূল্য কিছুটা কমে €১৯৫ মিলিয়ন এবং পরে €১৭০ মিলিয়ন হয়। সর্বশেষ ১৫ জুন ২০২৬-এর আপডেট অনুযায়ী ভিনিসিয়ুস জুনিয়রের বর্তমান মার্কেট ভ্যালু €১৪০ মিলিয়ন। যদিও এটি তার সর্বোচ্চ মূল্যের তুলনায় কম, তবুও তিনি এখনও বিশ্বের অন্যতম মূল্যবান ও চাহিদাসম্পন্ন ফুটবলার হিসেবে বিবেচিত হন। ভবিষ্যতে ধারাবাহিক পারফরম্যান্স বজায় রাখতে পারলে তার বাজারমূল্য আবারও নতুন উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

তারিখক্লাবমার্কেট ভ্যালু
১৫ জুন ২০২৬রিয়াল মাদ্রিদ€১৪০.০০ মিলিয়ন
২২ ডিসেম্বর ২০২৫রিয়াল মাদ্রিদ€১৫৫.০০ মিলিয়ন
৬ অক্টোবর ২০২৫রিয়াল মাদ্রিদ€১৫৫.০০ মিলিয়ন
১৩ জুন ২০২৫রিয়াল মাদ্রিদ€১৭০.০০ মিলিয়ন
৯ জুন ২০২৫রিয়াল মাদ্রিদ€১৯৫.০০ মিলিয়ন
৩০ ডিসেম্বর ২০২৪রিয়াল মাদ্রিদ€২০৫.০০ মিলিয়ন
১২ নভেম্বর ২০২৪রিয়াল মাদ্রিদ€২০০.০০ মিলিয়ন
১২ অক্টোবর ২০২৪রিয়াল মাদ্রিদ€২০৫.০০ মিলিয়ন
২৮ জুন ২০২৪রিয়াল মাদ্রিদ€১৮৫.০০ মিলিয়ন
১৪ জানুয়ারি ২০২৪রিয়াল মাদ্রিদ€১৪৫.০০ মিলিয়ন
১৩ জুন ২০২৩রিয়াল মাদ্রিদ€১৪৫.০০ মিলিয়ন
৭ নভেম্বর ২০২২রিয়াল মাদ্রিদ€১২৫.০০ মিলিয়ন
২৫ সেপ্টেম্বর ২০২২রিয়াল মাদ্রিদ€১১৫.০০ মিলিয়ন
৬ জুন ২০২২রিয়াল মাদ্রিদ€১০৫.০০ মিলিয়ন
২১ ডিসেম্বর ২০২১রিয়াল মাদ্রিদ€১০৫.০০ মিলিয়ন
৪ নভেম্বর ২০২১রিয়াল মাদ্রিদ€৫২.০০ মিলিয়ন
১১ মে ২০২১রিয়াল মাদ্রিদ€৩৯.০০ মিলিয়ন
৩১ ডিসেম্বর ২০২০রিয়াল মাদ্রিদ€৪১.০০ মিলিয়ন
২৪ সেপ্টেম্বর ২০২০রিয়াল মাদ্রিদ€৫২.০০ মিলিয়ন
১০ এপ্রিল ২০২০রিয়াল মাদ্রিদ€৪৪.০০ মিলিয়ন
২৮ নভেম্বর ২০১৯রিয়াল মাদ্রিদ€৪৮.০০ মিলিয়ন
১৮ জুন ২০১৯রিয়াল মাদ্রিদ€৬৭.০০ মিলিয়ন
২৯ জানুয়ারি ২০১৯রিয়াল মাদ্রিদ€৭৩.০০ মিলিয়ন
১ জানুয়ারি ২০১৯রিয়াল মাদ্রিদ€৩৪.০০ মিলিয়ন
১২ জুন ২০১৮ফ্ল্যামেঙ্গো€৩৪.০০ মিলিয়ন
২ জানুয়ারি ২০১৮ফ্ল্যামেঙ্গো€২১.০০ মিলিয়ন
১৯ অক্টোবর ২০১৭ফ্ল্যামেঙ্গো€১০.০০ মিলিয়ন
প্রাথমিক মূল্যায়নফ্ল্যামেঙ্গো€৯.৫০ মিলিয়ন

ভিনিসিয়াস জুনিয়র জাতীয় দলের গোল

১২ ই জুলাই, ২০০০ সালে ব্রাজিলের সাও গনসালো শহরে ভিনিসিয়াস জুনিয়র জন্মগ্রহণ করেন। ৩০ শে অক্টোবর, ২০১৫ সালে ব্রাজিল U15 দলের হয়ে ভিনিসিয়াস জুনিয়রের জাতীয় দলে অভিষেক হয়। একের পর এক গোল করে নিজেকে নিয়ে গিয়েছেন সেরাদের লিস্টে। চলুন তাহলে জাতীয় দলে ভিনিসিয়াসের গোল সম্পর্কে জেনে আসি..

প্রতিযোগিতাম্যাচগোলঅ্যাসিস্টহলুদ কার্ড
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ২০৩৫০
বিশ্বকাপ বাছাইপর্ব (দক্ষিণ আমেরিকা)১৮৩২৪
ফিফা বিশ্বকাপ৭৫৩০
কোপা আমেরিকা৭২০৩
মোট৫২১৩১০৭

ভিনিসিয়াস জুনিয়র ক্লাব গোল

বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে ভিনিসিয়াস জুনিয়র অন্যতম। ৩০ শে অক্টোবর, ২০১৫ সালে ব্রাজিল U15 দলের হয়ে ভিনিসিয়াস জুনিয়রের জাতীয় দলে অভিষেক হয়। অভিষেকের পর লা লিগা ক্লাব রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি করে ক্লাব ক্যারিয়ার শুরু করেন। সব জায়গায় নিজের প্রতিভার দারুণ পরিচয় দিয়েছেন।

ক্লাবম্যাচগোলঅ্যাসিস্টহলুদ কার্ডলাল কার্ড
রিয়াল মাদ্রিদ৩৭৫১২৮১০০৭২২
ফ্ল্যামেঙ্গো৬৯১৪৫৯১
রিয়াল মাদ্রিদ কাস্তিয়া৫৪১৩০
মোট৪৪৯১৪৬১০৬৮৪৩

লীগের গোল

প্রতিযোগিতাক্লাবম্যাচগোলঅ্যাসিস্টহলুদ কার্ডলাল কার্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগরিয়াল মাদ্রিদ৮২৩৪৩৩১৩০
উয়েফা সুপার কাপরিয়াল মাদ্রিদ২০২১০
ফিফা ক্লাব বিশ্বকাপরিয়াল মাদ্রিদ৯৪৩১০
ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপরিয়াল মাদ্রিদ১১১০০
লা লিগারিয়াল মাদ্রিদ২৪২৭৭৪৮৪৬২
কোপা দেল রেরিয়াল মাদ্রিদ২৭৭১২৯০
স্প্যানিশ সুপার কাপ (সুপারকোপা)রিয়াল মাদ্রিদ১২৫১২০
কোপা লিবার্তাদোরেসসিআর ফ্ল্যামেঙ্গো৫২০০০
ব্রাজিলিয়ান সেরি আসিআর ফ্ল্যামেঙ্গো৩৭৭৪৬০
প্রাইমেইরা লিগা (ব্রাজিল)সিআর ফ্ল্যামেঙ্গো১০০০০
কোপা সুদামেরিকানাসিআর ফ্ল্যামেঙ্গো৭১০১০
কোপা দো ব্রাজিলসিআর ফ্ল্যামেঙ্গো৬০০০০
ক্যাম্পিওনাতো কারিওকা – তাসা রিওসিআর ফ্ল্যামেঙ্গো৬১০০১
ক্যাম্পিওনাতো কারিওকা – ফাইনালসিআর ফ্ল্যামেঙ্গো১০০০০
ক্যাম্পিওনাতো কারিওকাসিআর ফ্ল্যামেঙ্গো৬৩১২০
সেগুন্দা ডিভিসিয়ন বি (গ্রুপ-I)রিয়াল মাদ্রিদ কাস্তিয়া৫৪১৩০

ভিনিসিয়াস জুনিয়রের রেকর্ড

ব্রাজিলের তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র আধুনিক ফুটবলের অন্যতম সফল ও প্রভাবশালী খেলোয়াড়। অল্প বয়সেই তিনি ক্লাব এবং আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য ব্যক্তিগত ও দলীয় শিরোপা জিতেছেন। বিশেষ করে রিয়াল মাদ্রিদের হয়ে তার পারফরম্যান্স তাকে বিশ্বের সেরা ফুটবলারদের কাতারে নিয়ে গেছে।

২০২৪ সালে ভিনিসিয়ুস তার ক্যারিয়ারের অন্যতম বড় স্বীকৃতি হিসেবে দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার পুরস্কার জয় করেন। একই সময়ে তিনি লা লিগায় অসাধারণ পারফরম্যান্সের জন্য ২০২২-২৩ মৌসুমের প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হন।

দলীয় সাফল্যের দিক থেকেও ভিনিসিয়ুসের অর্জন ঈর্ষণীয়। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে দুইবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তিনবার লা লিগা, তিনবার স্প্যানিশ সুপার কাপ, একবার কোপা দেল রে, দুইবার উয়েফা সুপার কাপ, দুইবার ফিফা ক্লাব বিশ্বকাপ এবং একবার ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের স্বাদ পেয়েছেন। গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচগুলোতে তার গোল ও অ্যাসিস্ট দলকে শিরোপা জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ব্যক্তিগত গোল করার দক্ষতাও ভিনিসিয়ুসকে আলাদা করেছে। তিনি ২০২৩-২৪ স্প্যানিশ সুপার কাপে সর্বোচ্চ গোলদাতা হন এবং ২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপে ৭ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার সম্মান অর্জন করেন।

যুব পর্যায়েও তার সাফল্য ছিল অসাধারণ। তিনি ২০১৫ সালে ব্রাজিল অনূর্ধ্ব-১৫ এবং ২০১৭ সালে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের হয়ে দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপ জয় করেন। এসব অর্জনই প্রমাণ করে যে ভিনিসিয়ুস জুনিয়র শুধু বর্তমান সময়ের একজন বিশ্বমানের ফুটবলার নন, ভবিষ্যতেও তিনি ফুটবল ইতিহাসে অন্যতম সেরা উইঙ্গার হিসেবে নিজের নাম উজ্জ্বল করে রাখার সামর্থ্য রাখেন।

অর্জনসংখ্যামৌসুম/বছরদল / প্রতিযোগিতা
দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার🏆 ১ বার২০২৪রিয়াল মাদ্রিদ
সর্বোচ্চ গোলদাতা (টপ স্কোরার)🏆 ২ বার২০২৩–২৪ (স্প্যানিশ সুপার কাপ), ২০১৭ (অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপ)৩ গোল, ৭ গোল
ট্রান্সফারমার্কট প্লেয়ার অব দ্য সিজন🏆 ১ বার২০২৩স্পেন
লা লিগা প্লেয়ার অব দ্য ইয়ার🏆 ১ বার২০২২–২৩লা লিগা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী🏆 ২ বার২০২৩–২৪, ২০২১–২২রিয়াল মাদ্রিদ
লা লিগা (স্প্যানিশ লিগ) চ্যাম্পিয়ন🏆 ৩ বার২০২৩–২৪, ২০২১–২২, ২০১৯–২০রিয়াল মাদ্রিদ
উয়েফা সুপার কাপ বিজয়ী🏆 ২ বার২০২৪–২৫, ২০২২–২৩রিয়াল মাদ্রিদ
ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ বিজয়ী🏆 ১ বার২০২৪–২৫রিয়াল মাদ্রিদ
ফিফা ক্লাব বিশ্বকাপ বিজয়ী🏆 ২ বার২০২৩, ২০১৯রিয়াল মাদ্রিদ
কোপা দেল রে (স্প্যানিশ কাপ) বিজয়ী🏆 ১ বার২০২২–২৩রিয়াল মাদ্রিদ
স্প্যানিশ সুপার কাপ বিজয়ী🏆 ৩ বার২০২৩–২৪, ২০২১–২২, ২০১৯–২০রিয়াল মাদ্রিদ
অনূর্ধ্ব-১৫ দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপ বিজয়ী🏆 ১ বার২০১৫ব্রাজিল অনূর্ধ্ব-১৫
অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপ বিজয়ী🏆 ১ বার২০১৭ব্রাজিল অনূর্ধ্ব-১৭

ভিনিসিয়াস জুনিয়র গোল্ডেন বল

ব্রাজিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের প্রাপ্তির থলিতে অনেক রকম অর্জনে ভরপুর থাকলেও গোল্ডেন বল না পাওয়ার শুণ্যতা বয়ে বেড়াচ্ছিল অনেক দিন ধরেই, সেই আক্ষেপ ও ঘুচিয়েছে কিছু দিন আগে। ক্লাব বিশ্বকাপে ভিনিসিয়াস দুই ম্যাচে করেছেন তিন গোল এবং পাশাপাশি একটা অ্যাসিস্ট। এমন অসাধারণ যাদুকরী খেলা দেখিয়ে ক্লাব বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। গোল্ডেন বল জিতে দেওয়ায় নিজের নামের পাশে লিখে নিলেন আরেক ইতিহাস।

ভিনিসিয়াস জুনিয়র কোন দলে খেলেন

ভিনিসিয়াস জুনিয়র যাকে আমরা ভিনি নামেই বেশি চিনি। ২৪ বছর বয়সি এই খেলোয়াড় ৩০ শে অক্টোবর, ২০১৫ সালে ব্রাজিল U15 দলের হয়ে জাতীয় দলে অভিষেক হয়। ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিল এবং স্পেন দুই দেশের নাগরিক হলেও ভিনি মুলত ব্রাজিলিয়ান ফুটবল তারকা। ভিনিসিয়াস ব্রাজিল জাতীয় দলের একজন লেফট উইংগার এট্যাকিং খেলোয়াড়। জাতীয় দলের সেরা খেলোয়াড়দের তালিকা করলে তাদের মধ্যে ভিনি অন্যতম। জাতীয় দল বাদে ক্লাবে ভিনিসিয়াস জুনিয়র বর্তমানে রিয়াল মাদ্রিদের সাথে চুক্তিতে আছেন। ড্রিবলিং এর জাদুতে মাতওয়ারা করছেন ক্লাব সংশ্লিষ্ট, সতির্থ এবং ফ্যানদের।

ভিনিসিয়াস জুনিয়র মার্কেট ভ্যালু
ভিনিসিয়াস জুনিয়র

ভিনিসিয়াস জুনিয়র বয়স

ভিনিসিয়াস জুনিয়র। যার পুরো নাম- ভিনিসিয়াস জোসে পাইক্সাও ডি অলিভেরা জুনিয়র। ১২ ই জুলাই, ২০০০ সালে ব্রাজিলের সাও গনসালো শহরে জন্মগ্রহণ করেন। ভিনিসিয়াস জুনিয়র সাধারনভাবে ভিনিসিয়াস বা ভিনি নামেই বেশি পরিচিত। ভিনিসিয়াস জুনিয়র একজন পেশাদার ব্রাজিলিয়ান ফুটবল খেলোয়াড়। বিশ্বের নামী-দামী সব খেলোয়াড়দের তালিকায় তার নামটাও থাকে। বিশ্বের অন্যতম এই সেরা ফুটবল খেলোয়াড় তার গতি এবং ড্রিবলিং ক্ষমতার জন্য বেশি পরিচিত। ভিনিসিয়াসের বর্তমান বয়স- ২৫ বছর।

ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের হয়ে কত ম্যাচ খেলেছে

২০১৭ সালে ব্রাজিলের জাতীয় দলে ভিনিসিয়াস জুনিয়র ডেবু করেন। নিজের খেলার সৌন্দর্য দিয়ে সবাইকে মুগ্ধ করেন ভিনিসিয়াস। তারপর রিয়াল মাদ্রিদে যোগদান করেন। রিয়াল মাদ্রিদে যোগদানের পরে নিজেকে আরো বড় পরিসরে প্রেজেন্ট করেছেন। বর্তামানেও ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের হয়েই খেলছেন। রিয়াল মাদ্রিদের ক্যাস্টিলা এবং রিয়াল মাদ্রিদের (মুল দল) হয়ে মোট- ২৭৪ ম্যাচে ৮৮ গোল।

ক্লাবম্যাচগোলঅ্যাসিস্টহলুদ কার্ডদ্বিতীয় হলুদলাল কার্ড
রিয়াল মাদ্রিদ৩৭৫১২৮১০০৭২০২
ফ্ল্যামেঙ্গো৬৯১৪৫৯০১
রিয়াল মাদ্রিদ কাস্তিয়া৫৪১৩১০
মোট৪৪৯১৪৬১০৬৮৪১৩

ভিনিসিয়াস জুনিয়র ইনজুরি

ভিনিসিয়াস জুনিয়রের খেলার মান দারুণ হলেও বেশিরভাগ সময়ে তাকে মাঠের বাহিরে দেখা যায়। ইচ্ছে করে খেলে না ব্যাপারটা এমন না! বিভিন্ন সময়ে নানা রকম ইনজুরিতে আক্রান্ত হয়ে অনেক লং- সময় মাঠের বাহিরে থাকা লাগে ভিনিসিয়াস জুনিয়রের। চলুন ভিনিসিয়াস জুনিয়র- এর ইনজুরি সম্পর্কে বিস্তারিত জেনে আসি..

সালআঘাতথেকেপর্যন্তদিনগেইম মিস
২০২৩/২৪উরুর পেশি ছিড়ে যাওয়া১৮ই নভেম্বর ২০২৩১ জানুয়ারি, ২০২৪৪৪ দিন৮
২০২৩/২৪হামস্রিং পেশিতে আঘাত২৬ শে আগস্ট, ২০২৩২৬শে সেপ্টেম্বর, ২০২৩৩১ দিন৬
২০২২/২৩হাঁটুর সমস্যা২৪ শে মে, ২০২৩২৭ শে মে, ২০২৩৩ দিন২
২০২১/২২করোনা ভাইরাস২৯ শে ডিসেম্বর, ২০২১৭ জানুয়ারি, ২০২২৯ দিন২
২০২০/২১অন্ত্রের ভাইরাস১৯ শে ডিসেম্বর, ২০২০২২ শে ডিসেম্বর, ২০২০৩ দিন১
২০১৮/১৯হাঁটু মাংসপেষি ছেঁড়া৬ মার্চ, ২০১৯৩ মে, ২০১৯৫৮ দিন১১

ভিনিসিয়াস জুনিয়র বউ

প্রত্যেকটা খেলোয়াড়ের সম্পর্কে আলোচনা করলে সামান্য হলেও তার ব্যক্তিগত জীবন উঠে আসবেই। সেই দিক থেকে ভিনিসিয়াস জুনিয়র ও তাদের ব্যতিক্রম না। ২০১৯ সালে ভিনিসিয়াস তার বান্ধবী জুলিয়া মাজালির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। জানা গেছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্চার জুলিয়া মাজালি এবং ভিনিসিয়াস জুনিয়র নিজেদের মধ্যে আংটি বদল ও করে ফেলেছেন। যদিওবা তারা এই কথাটা স্বীকার করেননি, সম্পর্কটা গোপন রাখতেই তারা বেশি পছন্দ করেন।

ভিনিসিয়াস জুনিয়র-এর সংক্ষিপ্ত জীবনী

১২ ই জুলাই, ২০০০ সালে ব্রাজিলের সাও গনসালো শহরে ভিনিসিয়াস জুনিয়র জন্মগ্রহণ করেন। খুব অল্প বয়সেই ব্রাজিলের জাতীয় দলে ডাক পেয়েছেন। ভিনিসিয়াস ড্রিবল এর জন্য সেরা। মেসি, রোনালদো, নেইমারের মতো হালের বড় বড় প্লেয়াররা যার ড্রিবলিঙে কপোকাত তিনি হলেন ভিনিসিয়াস জুনিয়র। দু’পায়ের মধ্যে বল রেখে কি দারুণ ড্রিবলিঙ করেন! আহ্! দেখলেই শান্তি লাগে। ভিনিসিয়াস জুনিয়র উচ্চতা- ৫ ফুট, ৯+ ইঞ্চি। তিনি একজন এট্যাকিং খেলোয়াড়। বর্তমানে জাতীয় দল ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদ ক্লাবের সাথে যুক্ত আছেন। তিনি একজন সফল ফুটবল খেলোয়াড়। বৈবাহিক অবস্থার কথা না জানালেও মুলত তিনি বিবাহিত।

আজকের আর্টিকেলে ভিনিসিয়াস জুনিয়র মার্কেট ভ্যালু এবং ‍অন্যান্য সকল বিষয় নিয়ে আলোচনা করা হলো। আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে তা জানাতে পারেন।

ভিনিসিয়াস জুনিয়র ধর্ম কি?

ভিনিসিয়াস জুনিয়র একজন রোমান ক্যাথলিক। তিনি রোমানীয় ধর্মের অনুসারী।

ভিনিসিয়াস জুনিয়র বেতনন কত?

ভিনিসিয়াস জুনিয়র এর বর্তমান বেতন €১৪০ মি. ইউরো।

Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

টেস্ট খেলার নিয়ম এবং টেস্ট ম্যাচে ফলো অন সিস্টেম সম্পর্কে বিস্তারিত
টেস্ট খেলার নিয়ম
July 10, 2026
হকি খেলার নিয়ম
হকি খেলার নিয়ম
July 10, 2026
এমবাপ্পের মোট গোল সংখ্যা কত
এমবাপ্পের মোট গোল সংখ্যা কত ! জানুন সকল আপডেট তথ্য
July 10, 2026
ব্রাজিল বনাম নরওয়ে হেড টু হেড পরিসংখ্যান
ব্রাজিল বনাম নরওয়ে হেড টু হেড পরিসংখ্যান ২০২৬ কে এগিয়ে জানুন
July 2, 2026
সর্বোচ্চ উইকেট শিকারী
সর্বোচ্চ উইকেট শিকারী
July 2, 2026

You Might Also Like

বিশ্বকাপে মেসির গোল সংখ্যা কত
ফুটবল

বিশ্বকাপে মেসির গোল সংখ্যা কত

By Ayesha Khan
ক্রিস গেইলের সর্বোচ্চ রান
ক্রিকেটপরিসংখ্যান

ক্রিস গেইলের সর্বোচ্চ রান

By Ayesha Khan
আর্জেন্টিনা প্লেয়ারের নাম
ফুটবল

আর্জেন্টিনা প্লেয়ারের নাম

By Ayesha Khan
হলান্ড কোন দেশের প্লেয়ার
ফুটবল

হলান্ড কোন দেশের প্লেয়ার

By Ayesha Khan
  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy

© 2026 Sadhin Sports | Designed By Srabon

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?