khela World

Focused On Sports

  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচী
  • অন্যান্য
Notification Show More
Font ResizerAa

khela World

Focused On Sports

Font ResizerAa
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচী
  • অন্যান্য
  • Home
  • ক্রিকেট
  • ফুটবল
  • পরিসংখ্যান
  • সময়সূচী
  • অন্যান্য
Follow US
khela World > ক্রিকেট > টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট
ক্রিকেটপরিসংখ্যান

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট

Ayesha Khan
Last updated: July 2, 2026 6:59 am
By Ayesha Khan
Share
6 Min Read
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট
টেস্ট ক্রিকেট
SHARE

ক্রিকেটের সবচেয়ে বড় ফরম্যাট হলো টেস্ট ফরম্যাট। টানা এক, দুই বা তিন মিলিয়ে অনুষ্ঠিত হয় একেকটা টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচ মানেই হলো ক্রিজে দাড়িয়ে থেকে একেরপর এক বল ঠেকানো এবং সুযোগ মতো একটু একটু রান বের করা। চার ছক্কা মারার ওরকম কোনো চাপ থাকেনা টেস্ট ক্রিকেটে। প্রতিপক্ষকে টায়ার্ড করে ফেলাই হলো টেস্ট ক্রিকেটের কাজ। সেই টেস্ট ফরম্যাটের সেরা কয়েকজন বোলারদের গল্প বলবো আজ। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী প্লেয়ার সম্পর্কে আজকের আর্টিকেলে বিস্তারিত জানবো। সঠিক তথ্য জানতে ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়তে থাকুন।

Contents
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেওয়া সেরা তিনজন প্লেয়ার সম্পর্কে জানুন বিস্তারিতটেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকার করা এক নাম্বার খেলোয়াড় মুত্তিয়া মুরালিধরনমুত্তিয়া মুরালিধরন এর টেস্ট পরিসংখ্যানটেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকার করা দ্বিতীয় নাম্বার পজিশনে রয়েছে শেন ওয়ার্নশেন ওয়ার্ন এর টেস্ট পরিসংখ্যানটেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকার করা তৃতীয় নাম্বার পজিশনে রয়েছে জেমস অ্যান্ডারসনজেমস অ্যান্ডারসন এর টেস্ট পরিসংখ্যান

সর্বকালের সেরা ৩ জন টেস্ট বোলারকে নিয়ে আজকে আলোচনা করবো। যারা সবচেয়ে লং সময়ের ফরম্যাট টেস্ট ক্রিকেটে নজরকাড়া বোলিং এবং ক্যারিয়ার পরিসংখ্যানের বিবেচনায় সেরা তালিকা দখল করে রেখেছেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নিয়েছেন কোন প্লেয়ার আপডেট তথ্য জেনে আসি..

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেওয়া সেরা তিনজন প্লেয়ার সম্পর্কে জানুন বিস্তারিত

ওভার নির্ধারন বা কোনো সময় নির্ধারন থাকেনা টেস্ট ক্রিকেটে। দিনের হিসাবে খেলা হয় টেস্ট ফরম্যাট। টেস্ট ক্রিকেটে খেলোয়াড়দের খুব একটা তাড়া থাকে না! নিরিবিলি ক্রিজে দাড়িয়ে নিজেকে সেট করে তারপর একটু একটু করে রান তোলার কাজ শুরু করেন। তবে টেস্টে ক্রিকেটে বোলারদের চোখেমুখে থাকে উইকেটের মেডেন ওভার এবং উইকেটের স্বপ্ন। ওভারের পর ওভার বল করতে করতে হাঁপিয়ে উঠতে হয় বোলারদের।

ক্রিকেটের দীর্ঘতম সময়ের খেলা টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী কে? বা কোন প্লেয়ার সবচেয়ে বেশি উইকেট নিয়েছে এমন প্রশ্নের উত্তর অনেকেই জানতে আগ্রহী হয়ে ওঠেন! চলুন তাহলে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেওয়া তিনজন প্লেয়ার সম্পর্কে বিস্তারিত জেনে আসি..

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকার করা এক নাম্বার খেলোয়াড় মুত্তিয়া মুরালিধরন

অধিকাংশ ক্রীড়াবীদদের মতে শ্রীলঙ্কার ডানহাতি স্পিনার বোলার মুত্তিয়া মুরালিধরন ক্রিকেট অঙ্গনের সেরা বোলারদের মধ্যে অন্যতম সেরা একজন বোলার। ১৩ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও নিজের নামে পাশে রেখে যাওয়া রেকর্ডগুলো এখনো কেউ ছুঁয়ে দেখতে পারেনি! ১৭ ই এপ্রিল ১৯৭২ সালে শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে মুরালিধরণ জন্মগ্রহন করেন। ৫ ফুট ৭ ইঞ্চির এই ডানহাতি স্পিনারের ক্রিকেট পরিসংখ্যান দেখলে মাথা ঘুরে ওঠে। ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেট নেওয়ার প্লেয়ারদের তালিকার শীর্ষ ১ নাম্বার জায়গা দখল করে আছেন এই স্পিনার।

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ১৩৩ ম্যাচ খেলে ৮০০ টি উইকেট শিকার করে ইতিহাসে এক অনবদ্য রেকর্ড গড়েছেন মুত্তিয়া মুরালিধরন, যে রেকর্ড এখন অবধি কেউ ভাঙতে পারেনি! চলুন তাহলে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেওয়া প্লেয়ার মুরালিধরন এর টেস্ট পরিসংখ্যান জেনে আসি..

মুত্তিয়া মুরালিধরন এর টেস্ট পরিসংখ্যান

ম্যাচ১৩৩
ওভার৭৩৩৯.৫
রান১৮,১৮০
উইকেট৮০০
গড়২২.৭৩
৪ উইকেট৪৫ বার
সর্বশেষ আপডেট ০২/০৭/২০২৬

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকার করা দ্বিতীয় নাম্বার পজিশনে রয়েছে শেন ওয়ার্ন

অস্ট্রেলিয়ান অজি ক্রিকেটার শেন ওয়ার্ন টেস্ট ক্রিকেট অঙ্গনে সেরা বোলারদের মধ্যে একজন বোলার। ক্রিজে হেঁটে হেঁটে বল করা এবং রিপিং উইন্ড আপ এ্যাকশনের মাধ্যমে বলকে পিচ এর বাহিরে ফেলে অসাধারণ স্পিন তৈরি করার জন্য শেন ওয়ার্ন দারুণ জনপ্রিয়।

১৩ ই সেপ্টেম্বর, ১৯৬৯ সালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া শহরে শেন ওয়ার্ন জন্মগ্রহণ করেন। ১.৮৩ মিটার উচ্চতার এই স্পিনারের টেস্ট ক্রিকেট পরিসংখ্যান টা বেশ জোরালো। টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেট নেওয়া প্লেয়ারদের তালিকার শীর্ষ ২য় নাম্বার পজিশনে আছেন এই স্পিনার। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ১৪৫ ম্যাচ খেলে ৭০৮ টি উইকেট শিকার করেছেন শেন ওয়ার্ন। চলুন তাহলে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেওয়া ২য় নাম্বার খেলোয়াড় শেন ওয়ার্ন টেস্ট পরিসংখ্যান জেনে আসি..

শেন ওয়ার্ন এর টেস্ট পরিসংখ্যান

ম্যাচ১৪৫
ওভার৬৭৮৪.১
রান১৭,৯৯৫
উইকেট৭০৮
গড়২৫.৪২
৪ উইকেট৪৮ বার
সর্বশেষ আপডেট ০২/০৭/২০২৬

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকার করা তৃতীয় নাম্বার পজিশনে রয়েছে জেমস অ্যান্ডারসন

ইংল্যান্ড জাতীয় দলের সাবেক ক্রিকেটার জেমস অ্যান্ডারসন টেস্ট ক্রিকেট অঙ্গনে সেরা বোলারদের মধ্যে একজন বোলার। ক্রিকেটের পাশাপাশি হেয়ার স্টাইল, পোশাকআশাক এবং সুন্দর চেহারার জন্য জেমস অ্যান্ডারসন দারুণ জনপ্রিয় ছিলেন। জেমস অ্যান্ডারসন ক্রিজে বল ফেলে কয়েক মুহুর্তের মধ্যে বলটা সুইং করে ফেলতে পারতেন। এই অসাধারণ প্রতিভার জন্য জেমস অ্যান্ডারসন আজও সবার মুখে-মুখে থাকে।

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট
টেস্ট ক্রিকেট

৩০ শে জুলাই, ১৯৮২ সালে ইংল্যান্ডের লাঙ্কাশায়ারের বার্ণলিতে জেমস অ্যান্ডারসন জন্মগ্রহণ করেন। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই বোলার নিজের বোলিং দিয়ে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেট নেওয়া প্লেয়ারদের তালিকার শীর্ষ ৩য় নাম্বার পজিশনে আছেন। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ১৮৮ ম্যাচ খেলে ৭০৪ টি উইকেট শিকার করেছেন জেমস অ্যান্ডারসন।

আরো পড়ুন: টি-টোয়ন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী প্লেয়ার সম্পর্কে জানুন

চলুন তাহলে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেওয়া ৩য় নাম্বার খেলোয়াড় জেমস অ্যান্ডারসন এর টেস্ট পরিসংখ্যান জেনে আসি..

জেমস অ্যান্ডারসন এর টেস্ট পরিসংখ্যান

ম্যাচ১৮৮
ওভার৬৬৭২.৫
রান১৮,৬২৭
উইকেট৭০৪
গড়২৬.৪৬
৪ উইকেট৩২ বার
সর্বশেষ আপডেট ০২/০৭/২০২৬
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান কে ছিলেন?

বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান যিনি টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন।

সর্বোচ্চ উইকেট শিকারীর নাম এবং পরিসংখ্যান নিয়ে বিষদ আলোচনা করা হলো। আশা করি আপনারা সঠিক তথ্য পেয়েছেন। এই আলোচনার বাহিরে আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরক তা জানাতে পারেন।

Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

টেস্ট খেলার নিয়ম এবং টেস্ট ম্যাচে ফলো অন সিস্টেম সম্পর্কে বিস্তারিত
টেস্ট খেলার নিয়ম
July 10, 2026
হকি খেলার নিয়ম
হকি খেলার নিয়ম
July 10, 2026
এমবাপ্পের মোট গোল সংখ্যা কত
এমবাপ্পের মোট গোল সংখ্যা কত ! জানুন সকল আপডেট তথ্য
July 10, 2026
ব্রাজিল বনাম নরওয়ে হেড টু হেড পরিসংখ্যান
ব্রাজিল বনাম নরওয়ে হেড টু হেড পরিসংখ্যান ২০২৬ কে এগিয়ে জানুন
July 2, 2026
সর্বোচ্চ উইকেট শিকারী
সর্বোচ্চ উইকেট শিকারী
July 2, 2026

You Might Also Like

কোন দেশ কতবার বিশ্বকাপ নিয়েছে
ক্রিকেটপরিসংখ্যান

কোন দেশ কতবার ক্রিকেট বিশ্বকাপ নিয়েছে

By Ayesha Khan
ব্রাজিল বনাম জাপান হেড টু হেড পরিসংখ্যান
পরিসংখ্যানফুটবল

ব্রাজিল বনাম জাপান হেড টু হেড পরিসংখ্যান

By Ayesha Khan
লামিন ইয়ামাল এর বয়স কত
পরিসংখ্যানফুটবল

লামিন ইয়ামাল এর বয়স কত

By Ayesha Khan
তামিম ইকবালের মোট সেঞ্চুরি সংখ্যা ও আন্তর্জাতিক ক্যারিয়ার পরিসংখ্যান
ক্রিকেটপরিসংখ্যান

তামিম ইকবালের মোট সেঞ্চুরি

By Ayesha Khan
  • Home
  • About Us
  • Contact Us
  • Privacy Policy

© 2026 Sadhin Sports | Designed By Srabon

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?